ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র চন্দ্র বার্ষিকী ফাতেহাঅনুষ্ঠিত

admin
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী,ফটিকছড়ি,চট্টগ্রাম:

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কাঞ্চন নগর তেমুহনী বাজার শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র চন্দ্র বার্ষিকী ফাতেহা এবং শাখা কমিটি নবায়ন ২ সেপ্টেম্বর’২৫ মঙ্গলবার বাদে মাগরিব শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কর্মসূচি হিসেবে ছিল জিকিরে মোস্তফা মাহফিল, পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জীবনী শীর্ষক আলোচনা, মিলাদ- মাহফিল এবং জিকিরে সামা। অনুষ্ঠান শাখার সভাপতি মোঃ শাহাজাহান এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মাস্টার জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উম্মুল আশেকীন মনোয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার প্রধান হাফেজ মাওলানা আবুল কালাম। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর রওজা শরীফের খাদেম ও অত্র শাখা কমিটির সহ-সভাপতি মাওলানা মোঃ হাবিব উল্লাহ্, অনুষ্ঠানে জিকিরে নাতে মোস্তফা মাহফিল পরিবেশন করেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর সম্মানিত শিক্ষার্থী মাওলানা মোঃ আরমান উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলার ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার কবির আহমদ, মোঃ আলী নেওয়াজ, ডাঃ মোঃ আনিস উদ্দিন সোহেল, কাঞ্চন নগর প্রবাসী মানবকল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও অত্র শাখার সম্মানিত উপদেষ্টা মোঃ তালিম উদ্দিন, মোঃ ফরিদুল আলম মেম্বার। উক্ত শাখা কমিটি নবায়ন অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য সভাপতি পদে মনোনীত হলেন মোঃ শাহাজাহান, সাধারণ সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রিহাত উদ্দিন, অর্থ সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ সাহাব উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন অত্র শাখা কমিটির উপদেষ্টা প্রবাসী মোঃ আবুল বশর, সাধারণ সম্পাদক মোঃ আলম, সহ-সভাপতি মোঃ ইলিয়াছ, সাবেক সভাপতি মোঃ আজম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিহাত উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম নিশাত, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদস্য মোঃ রুবেল, মোঃ আবু তাহের, মোঃ ইসমাইল, মোঃ শাহাব উদ্দিন, মোঃ এখলাস, মোঃ কাঞ্চন, মোঃ রবিন, মোঃ জাহেদ, মোঃ কালু প্রমুখ।