ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়া সদর উপজেলার জয়

admin
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১০ সেপ্টম্বর বুধবারের খেলায় সদর উপজেলা ৪- ১গোলে আদমদিঘী উপজেলাকে পরাজিত করেছে । সদরের ফরেন রিক্রুট বো বো দুইটি , সাঈদ ও ওমর একটি করে গোল করেন। আদমদিঘির পক্ষে প্যাট্রিক একটি গোল করেন । খেলাটি পরিচালনা করেন জাহিদুল তাকে সহযোগিতা করেন জুয়েল শেখ ,শফিক ও রঞ্জু । ম্যান অব দ্যা ম্যাচ বগুড়া সদর উপজেলার মইনুল। জুলাই শহীদ সেলিমের ভাই উজ্জল হোসেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন , সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন ,জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল প্রমুখ । আজ বৃহস্পতিবার এর খেলা সারিয়াকান্দি উপজেলা বনাম ধুনট উপজেলা।