ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) ও চন্দ্র বার্ষিকী ফাতেহা শরীফ সম্পন্ন

admin
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নুরী,ফটিকছড়ি,চট্টগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর বড়ছিলোনিয়া ও পাইন্দং ইউনিয়নে

গতকাল ১২ সেপ্টেম্বর ‘২৫ শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সুন্দরপুর বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(দরুদ) উদযাপন ও বিশ্ব অলি শাহানশাহ মাওলানা শাহ্ সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)’র চন্দ্র
বার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে এক “আজিমুশশান আলোচনা সভা ও মিলাদ মাহফিল” হরিণাদিঘীস্থ মাষ্টার নুর আহমদ চৌধুরী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভা পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে মোস্তাফা ও মাইজভাণ্ডারী কালামের মধ্য দিয়ে শুরু হয়।

শাখার সভাপতি আহসান উল্লাহ চৌধুরী বিভনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম সঞ্চালনায়
মাহফিলে প্রধান বক্তার তকরির পেশ করেন-
কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন,হযরতুলহাজ্ব আল্লামা মুফতি বাকী বিল্লাহ আল-আযহারী(ম.)।

বিশেষ বক্তার তকরির পেশ করেন-
মাদ্রাসা-এ গাউসুল আজম মাইজভাণ্ডারীর উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন ছাহেব।

পরিশেষে মাহফিলে মিলাদ কিয়াম করেন ঈদে মিলাদুন্নবী(দ.) আয়োজক কমিটির সচিব তানবির মুহাম্মদ শাপলা চৌধুরী ও প্রধান বক্তা আল্লামা মুফতি বাকী বিল্লাহ আল-আযহারীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মূল অনুষ্ঠান শেষে সেমা-এ জিকির পরিবেশন করেন অত্র শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ একরাম হোসেন।

উক্ত অনুষ্ঠানে যারা অর্থ, শ্রম, মেধা ও সহযোগিতা করেছেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বিভিন্ন শাখা থেকে আগত সভাপতি,সাধারণ সম্পাদক ও প্রতিনিধি, বিভিন্ন এলাকা থেকে আগত আশেকানে মোস্তাফা(দ.), আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ও আগত মেহমানবৃন্দের প্রতি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া-পাইন্দং শাখা ও ঈদে মিলাদুন্নবী(দ.) আয়োজক কমিটির পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।