ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় নৌকা বাইচ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

admin
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাহিদ হোসেন জিমু

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের যুবসমাজের আয়োজনে ভেড়ামারা ঘাঘট নদীতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে । আজ সোমবার বিকেলে এই পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে ২০টি নৌকা অংশ নেয় এর মধ্যে ৪ টি নৌকাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন বগুড়ার সাড়িয়াকান্দী উপজেলার যমুনা এক্সপ্রেস, ২য় স্থান জামালপুরের বকসীগঞ্জ উপজেলার বাঙ্গালপাড়া সেরে বাংলা, তৃতীয় স্থান গাইবান্ধার সাঘাটা উপজেলার পাঁচ পুর একতা এক্সপ্রেস ও ৪র্থ স্থান অর্জন করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মীরবাবা ভাত খাওয়া।

১ম পুরস্কার হিসেবে ১টি মোটরসাইকেল, ২য় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার হিসেবে এলইডি টিভি ও ৪র্থ পুরস্কার হিসেবে একটি স্মার্ট মোবাইল ফোন বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোরশেদুল মাষ্টার, সাংগঠনিক সম্পাদক পিটন, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শিপন, নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ আলী দুখু সহ অন্যরা।