ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাভারের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

admin
অক্টোবর ৫, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফয়সাল :সাভার প্রতিনিধি:

সাভারের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের ক্রান্তিকালে জিয়া পরিবার সব সময় পাশে দাঁড়িয়েছে, পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করেছিল তখন জিয়াউর রহমান চট্টগ্রাম কালুর ঘাটে স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার ও সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক রুবেল পাশা,সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আইয়ুব আলী কুটি সহ আরো অনেকে।