ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টুয়েলভ মিনিট সিরাত প্রতিযোগিতায় রানার্সআপ ইবি শিক্ষার্থী নাফিস

admin
অক্টোবর ২১, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি

ইবি: শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘর কর্তৃক আয়োজিত রাসূল (সা.) এর জীবনীভিত্তিক ভিজুয়াল আসর ‘টুয়েলভ মিনিট সিরাত প্রতিযোগিতা- ২০২৫’ এ রানার্সআপ হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইহসানুল হক নাফিস। শনিবার (১৮ অক্টোবর) সিলেট নগরীর আরামবাগস্থ আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, এই প্রতিযোগিতায় দেশের ৮০টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ২০০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখান থেকে ফাইনাল রাউন্ডের জন্য ১২ জনকে সিলেক্ট করা হয়। এতে প্রথম স্থান অধিকারী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান নাঈমকে লতিফ ট্রাভেলসের সৌজন্যে পবিত্র ওমরাহ প্যাকেজ, দ্বিতীয় স্থান অধিকারী ইবি শিক্ষার্থী ইহসানুল হক নাফিসকে একটি ল্যাপটপ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মুবিদুর রহমান নাবিলকে একটি ডেস্কটপ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সেরা ১২ তে স্থান পাওয়া বাকি ৯জনের হাতেও নগদ অর্থ-সহ বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

রানার্সআপ বিজয়ী এহসানুল হক নাফিস বলেন, সৃজনঘর আয়োজিত ভিজুয়াল সিরাত প্রতিযোগিতায় রানারস-আপ হতে পেরে সর্বপ্রথম মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার বাবা-মাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা সবসময় আমাকে সিরাত চর্চা ও ইসলামী শিক্ষার প্রতি অনুপ্রাণিত করেছেন। এই অর্জন আমাকে আগামীতে সিরাত বিষয়ে আরও গভীরভাবে গবেষণা এবং অধ্যয়ন করতে উদ্বুদ্ধ করবে।