ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়াআআদমদীঘিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin
অক্টোবর ২৮, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় আদমদীঘি ইশ্বর পূর্ন জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন করেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলার উপ-পরিচালক জিল্লুর রহমান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘ক’ সার্কেলের পরিদর্শক সামছুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক আসলাম আলী প্রমূখ। ফুটবল টুর্নামেন্ট ম্যাচে অংশগ্রহণ করেন আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি বনাম নন্দিগ্রাম মাস্টার ফুটবল একাডেমি। আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি ৩-০ গোলে নন্দিগ্রাম মাস্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হন।