নুরুল আবছার নূরী
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উত্তর জেলা সংসদের সহ-সভাপতি’র শুভ জন্মদিন ও আলোচনা সভা গত ১৭ নভেম্বর ২০২৫ নগরীর মোমিন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে বাগীশিক উত্তর জেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি শিবু কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় পর্ষদের উপদেষ্টা লায়ন দীলিপ কুমার শীল। সঞ্চালনায় ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী। এতে বক্তব্য রাখেন শিক্ষক সুব্রত কুমার নাথ, ফটিকছড়ি সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, সহ-সভাপতি ধীমান দাশ, সাবেক সভাপতি টিটু চৌধুরী, পরিমল দাশ, উজ্জ্বল চন্দ্র নাথ, ঝুমুর সর্দার, বাবলা দাশ, যতন দাশ, প্রবীর দাশ, সুমন কুমার নাথ, দীপক নাথ, নিখীল দাশ প্রমূখ। সভা শেষে কেক কেটে ও ফুলের শুভেচ্ছা জানিয়ে বাগীশিক উত্তর জেলা সংসদের সহ-সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের জন্মদিন পালন করা হয়।

