নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি সফর করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শুক্রবার তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরীর আমন্ত্রণে তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় আসেন।
সফরকালে ইফতেখার উদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এই সাবেক তারকা ক্রিকেটারকে। উপস্থিত স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তার আগমন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

