ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে ট্রাকের ধাক্কায় রমেজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত

admin
ডিসেম্বর ৫, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় রমেজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) সিএনজি স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রমেজা খাতুন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের মৃত সুদন মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রমেজা খাতুন কিছুদিন পূর্বে ওমরা হজ পালন করে এসেছেন। আজ দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নবীনগর থানার (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের পরিবারের লোকজন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’