ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন পার্থ সারথী সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেলিম উদ্দীন বাহারী

admin
ডিসেম্বর ৬, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

মো: হাসান আলী, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

“বাঘাইছড়িতে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই; আমরা সবাই পরস্পরের সহযাত্রী। এলাকার উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে”—এ কথা উল্লেখ করে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় বাঘাইছড়ি উপজেলার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে পার্থ সারথী সংঘের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “সম্প্রীতি রক্ষা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। সামাজিক শান্তি অটুট রাখতে প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, পার্থ সারথী সংঘের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।