ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাজিরহাটে সমাজিক অনুষ্ঠানে চুরি মেরে হত্যা করেছে বাবু নামের এক ব্যক্তিকে

admin
ডিসেম্বর ৬, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের (হাটহাজারী) নাজিরহাট পূর্ব মন্দাকিনী এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান (বিয়ে) বৈঠকে ছুরিকাঘাত মোঃ বাবু(৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে।

জানা যায় ৫ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার ১নং ফরহাদাবাদ নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন মোঃ মুছা সওদাগরের বাড়িতে বিয়ের প্রস্ত্ততি মুলক সামাজিক অনুষ্ঠান চলছিল। এমন সময় বৈঠকে মোঃ বাবুর সঙ্গে বাগবিতণ্ডা হয়। তার বাড়ির বাসিন্দা মোঃ জসিমের (৪৮) সাথে। কথা কাটাকাটির এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাবু ঘটনাস্থলে মারা যান।
নিহত বাবু মুছা সওদাগরের বাড়ির বীর মুক্তিযোদ্ধা জহুর হকের কোম্পানির বড় ছেলে।তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।

স্হানীয় সূত্রে জানা যায়, বৈঠকে থাকা লোকজন বাবুকে উদ্ধার করতে গেলে জসিম তাদেরকে ও ছুরি দিয়ে আঘাত করে। আহত দুইজনকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। স্হানীয় বাসিন্দা মোঃ জসিমকে স্হানীয় আজমির হোটেলে আটক করে। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরহল কাদের ভূইয়া বলেন, ছুরিকাঘাতে এজনের মৃত্যু হয়েছে আরো দুই জন আহত হয়েছে। অভিযুক্তকে স্হানীয়রা আটক করে রেখেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি পরে বিস্তারিত জানানো হবে।