ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা খানপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ, আতঙ্কে ভুক্তভোগীরা

admin
জানুয়ারি ১২, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার খানপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত জাফর, মতিহার ও আনিছুরের বিরুদ্ধে অন্যায়ভাবে জমি দখলের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ভোগদখলে থাকা জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা একাধিকবার দলবল নিয়ে সংশ্লিষ্ট জমিতে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান এবং ফসল নষ্টের মাধ্যমে জমি ছেড়ে দিতে চাপ সৃষ্টি করে। এতে জমির প্রকৃত মালিক ও তাদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, “আমাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। এরপরও প্রভাবশালীরা আমাদের ভয় দেখিয়ে জমি দখল করতে চাইছে। আমরা ন্যায়বিচারের আশায় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
এলাকাবাসীর ভাষ্যমতে, এ ধরনের অন্যায় দখলের ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।