ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুরে মহিলা ভোটারদের বাড়ি ঘরে হামলা, দুই বোন হাসপাতালে

admin
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের ভুজপুর থানার ২নং দাঁতমারা ইউনিয়নের পশ্চিম বড় বেতুয়া এলাকায় দাঁড়িপাল্লা ভোটারদের বাড়ি-ঘরে হামলার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ছাত্রদল নেতা শরীফের নেতৃত্বে শিবির নেতা গোলামুর রহমানের ওপর হামলা চালানো হয়। এরপর বিএনপি নেতা নাছির চৌধুরী ও যুবদল নেতা একরামের নেতৃত্বে ১৫–২০ জনের একটি গ্রুপ তার মা ও ছোট বোনদের ওপরও বর্বরভাবে হামলা চালায়। দেশি অস্ত্র ও লাঠিসোড়ার আঘাতে তার দুই বোন মারাত্মকভাবে আহত হন।
আহতরা প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও, অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ পরিবার বা তাদের পক্ষ থেকে এখনও কেউ সহায়তার জন্য এগোয়নি এবং কোনো মামলা দায়ের হয়নি।
পরিবারের অভিযোগ, হামলাটি দাঁড়িপাল্লা প্রতীকে #ভোট দেওয়াকে কেন্দ্র করে চালানো হয়েছে। স্থানীয়রা জানান, নির্বাচনের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।