ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রমজান মাসে আসতেই সবজির বাজার গরম

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি বাণিজ্যিক শহর নামে পরিচিত ফটিকছড়ির বড় ২টি বাজার ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাট বাজার ও নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজার প্রতি বছর রমজান মাস আসার ৩ দিন সবজির বাজার উর্ধগতি।

১৬ ফেব্রুয়ারী সোমবার বিকেল সরজমিনে বিবিরহাট বাজারে গিয়ে দেখা যায় সবজির বাজার উর্ধগতি, খিরা৮০-৯০ টাকা, কেয়ার ৮০ টাকা, গাজর৫০-৬০ টাকা, কাঁচা মরিচ ২০০-২২০, পেঁপে ৪০টাকা,সিমের বিচি ১০০ টাকা, সিম-৮০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৪৫ টাকা, বাঁধা কপি ৪০ টাকা ফুল কপি ৪০-৪৫ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, শসা৭০ টাকা লতি ৮০-৯০ টাকা, পুদিনাপাতা ৪০-৫০ টাকা,আলু ২০-২৫ টাকা, মুরগী ২০০-২১০ টাকা লব্যা ৪০ টাকা,তিত করল ১২০-১৫০ টাকা,লেবুর জোড়া ৮০ টাকা । এই ব্যপার ব্যবসায়ীদের নিকট জানতে চাইলে তারা বলেন ক্রয় করার সময় বেশি মূল্য দিয়ে কিনতে হয় গাড়ি ভাড়াসহ অন্যান্য খরচ বেশির কারণে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নাজিরহাট বাজারের অবস্থা এরচেয়ে আরো বেশি। ক্রেতা আবুল কাশেম বলেন প্রতি বছর রমজান মাসে সবকিছুর দাম বেড়ে যায় মোঃ মোজাম্মেল বলেন এটা একটি রীতি নিতি হয়ে গেছে আমাদের দেশ। বাজার মনিটরিং করলে ও ক্রেতার তেমন সুফল পায় না।