নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর নারায়ণহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
১৫ মার্চ রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে নারায়ণহাট বাজার ও সুইসগেটের মাঝামাঝি পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পূর্ব হাসনাবাদ আঁজলা পাড়া এলাকার বাসিন্দা মো. চুরুজ মিয়া বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

