নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা মোটরসাইকেল ও কার্বাভ্যানে মুখোমুখি সংঘর্ষ মো সিরাজুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। নিহত সিরাজুল ইসলাম খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা গচ্ছাবিল এলাকা।
১৪ মার্চ শনিবার রাতে চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কের নয়াহাট এলাকা এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি ও স্হানীয়দের সূত্রে জানা যায় ঔষধ কোম্পানির একটি কার্ভাড ভ্যান মানিকছড়ি থেকে ফটিকছড়ির দিকে আসছিল এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেল চালকসহ ২ জন গুরুতর আহত হন।
পরে স্হানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিসুল হক বলেন সড়ক দুর্ঘটনায় ২ যুবকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে।

