ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে পানি উন্নয়ন বোর্ডের ৮৫ মিটার কাজে পুকুর

admin
মার্চ ১৬, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব সুয়াবিল ওয়ালি হাজির বাড়ির সামনে হালদার ভাঙ্গান রোধে ৮৫ মিটার (২৫০ফুট)।বালু ভর্তি জি আর ব্যাগ দিয়ে এই কাজ করার অনুমতি পাই স্হানীয় এক যুব দলের নেতা। গতকাল ১৩ মার্চ শুক্রবার বালুর সাথ ২০-৩০ বস্তা পলিমাটি ভর্তি করা অভিযোগ উঠেছে পরে স্হানীয়রা পতিবাদ করলে কিছু হঠে তবে বস্তায় এখনো পলিমাটি রয়েছে।

১৪ মার্চ শনিবার সকাল সাড়ে এগারোটায় সরজমিন গিয়ে দেখা যায় অনেক বস্তায় এখনো পলিমাটি ভর্তি রয়েছে। শ্রমিক ও মাঝির নিকট জানতে চাইলে তারা অস্বীকার করে।

উল্লেখ্য যে গত বছর অক্টোবর মাসে নাজিরহাট পৌরসভার ইঞ্জিনিয়ার ও পানি উন্নয়ন বোর্ড যৌথ পরিমাপে প্রায় ৫০০-৬০০ মিটার ভাঙ্গন রোধের কাজ করার জন্য অনুরোধ করা হয়। তথাকথিত সম্মন্নয়ক জনগণকে ৫০ হাজার টাকা উপরিভোগ দিতে হবে বলে স্হানীয় বাসিন্দাদের জানান।স্হানীয়রা অস্বীকৃতি জানালে কাজ বন্ধ হয়ে যায়। পরে নানান তদবির পর মাত্র ৮৫ মিটার কাজের অনুমতি মিলে।সেখানে ও পুকুর চুরি চলছে। ৬৮ লাখ টাকা বরাদ্দ পাই স্হানীয় এক যুবদলের নেতা। জি আর ব্যাগে হালদার বালুর সাথে ২০-৩০ ব্যাগ পলিমাটি পাওয়া যায়।