ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমরা নারী আমরাই পারি কথাটি সত্যি প্রমাণ করে দেখালেন কাঞ্চননগরের মেয়ে হুমায়েরা

admin
মার্চ ১৬, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগরের কৃতী সন্তান হুমায়রা আনজুম বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে গৌরব বয়ে এনেছেন। তিনি কাঞ্চননগর তেমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের একমাত্র কন্যা।

হুমায়রা আনজুম চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এল.এল.বি ও এল.এল.এম সম্পন্ন করেছেন। দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে বিজ্ঞ আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করবেন।

তিনি দৈনিক প্রভাত টাইমকে জানান, ভবিষ্যতে হাইকোর্টে এনরোল্ড হওয়া এবং সত্য ও ন্যায়ের পথে থেকে একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি পরামর্শ ও সেবা প্রদান করার ইচ্ছা প্রকাশ করেন।

নিজের এই সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি বলে উল্লেখ করেন তিনি। সংসার ও সন্তানের দায়িত্ব সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া কিছুটা কঠিন হলেও স্বামী ও শ্বশুরবাড়ির আন্তরিক সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।