ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাধারণ মানুষের মুখে হাসি বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ঈদ সামগ্রী উপহার পেয়ে

admin
মার্চ ১৭, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সোনারগাঁও প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ মিলে মিশে উপভোগ করার লক্ষে উপহার তুলে দেন ইউপি চেয়ারম্যান মামুন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজস্ব তহবিল থেকে ঈদ সামগ্রী উপহার দিলেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের হাজী মামুন চেয়ারম্যান।

মানুষের ভালোবাসা ও সেবায় এগিয়ে নিতে পারে একে অন্যকে তাই পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদুল ফিতর উপলক্ষে নিজস্ব তহবিল থেকে ঈদ সামগ্রী উপহার হিসেবে নিজ দায়িত্বে তুলে দিলেন হাজী আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ২৬ রমজান সোমবার (১৬ মার্চ/২৬) খ্রি. সকালে নিজ বাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ করেন। বিশেষ মুনাজাত ও দোয়ার মাধ্যমে বিভিন্ন প্রকার খাদ্য দ্রব্য ঈদের খুশিতে আরও অধিক তর সকলে মাঝে বিলিয়ে দিতে উদ্যোগ গ্রহণ করে। বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের প্রতিটি গ্রামের শত শত নারী পুরুষ শিশু বৃদ্ধ সহ খেটে খাওয়া দিনমজুর শ্রমিক নিন্ম আয়ের মানুষের মধ্যে তিন হাজারের অধিক ঈদ সামগ্রী উপহার হিসেবে তুলে দেন মামুন চেয়ারম্যান। ঈদ সামগ্রী উপহার কালে চেয়ারম্যান মামুন তিনি উপস্থিত থেকে সকলের মাঝে সঠিক ভাবে বিতরণ করে এবং কয়েকজন ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধি গন উপস্থিত ছিলেন। গত কাল সরকারি বিজিএফের চাল বিতরণ করেন।