ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে শ্বশুর বাড়িতে জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু

admin
মার্চ ১৭, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৭.০৩.২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্বশুরবাড়িতে জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন বলছে, আজ সোমবার সকালে জহিরুলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তাঁরা। স্ত্রীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁদের। উপজেলার কাগমারী গ্রামে এ ঘটনা ঘটেছে।

জহিরুল ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামের আব্দুল শাহের ছেলে। তিনি কসাইয়ের কাজ করতেন। তিনি কাগমারী গ্রামে শরিফা খাতুনকে (২৭) বিয়ে করেছিলেন।

মৃতের শাশুড়ি শাহেদা খাতুন বলেন, ৬ (ছয়) মার্চ তাঁর মেয়ে শরিফা খাতুন রাগ করে বাপের বাড়ি চলে আসেন। ১২ (বার)মার্চ স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি আসেন জহিরুল। কিন্তু শরিফা যেতে রাজি হননি। সোমবার সকালে শ্বশুরবাড়ির শোয়ার ঘরে জহিরুলের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।