নুরুল আবছার নূরী
সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে লাইলাতুলকদর। ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের পবিত্র লাইলাতুলকদর উপলক্ষে বাদে এশা আলোচনা সভা মিলাদ মাহফিল কিয়ামুল লাইল ও জিকির আজকার শফিকীয়া দরবার শরীফের সজ্জাদানশীন পীরে তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত হযরতহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মিনিরী মাঃজিঃআঃ ছদারতে বায়তুল মুনির জামেমসজিদ অনুষ্ঠিত হয়। এতে লাইলাতুলকদর ফজিলত নিয়ে আলোচনা করেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসাঅধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখর উদ্দিন কাদের চৌধুরী , মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী, বায়তুল মুনির জামেমসজিদ খতিব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন, সিলেট মৌলভীবাজার বড়লেখা জেলার জুডিশিয়াল বিচারক মুহাম্মদ জিয়াউল হক জিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানের যুগ্ম মহাসচিব মাস্টার মুহাম্মদ আব্দুল মান্নান, মাস্টার মুহাম্মদ আমান উল্লাহ, বারিয়া শফিকুল মুনির ওলমা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নাছির,বারিয়া শফিকুল মুনির যুব কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ নজিম, বিভিন্ন কমিটির কর্মকর্তাসহ প্রবাসীগণ।
মিলাদ কিয়াম শেষে দেশ,জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত হযরতুলহাজৃব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ।

