ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হলেন ফটিকছড়ির এডঃ আকবর

admin
মার্চ ১৭, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার

বাংলাদেশ বার কাউন্সিল-এর ৮ম অ্যাডভোকেটশিপ (এনরোলমেন্ট) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অ্যাডভোকেট আকবর।

১৬ মার্চ ২০২৬ তারিখে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে তিনি আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ হন। এর মাধ্যমে তিনি আইন পেশায় প্রবেশের গুরুত্বপূর্ণ এই ধাপ সফলভাবে অতিক্রম করেন।

অ্যাডভোকেট আকবর সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগ থেকে এলএল.বি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
অনার্স সম্পন্ন করার পর তিনি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস. এম. অহিদ উল্লাহ-এর তত্ত্বাবধানে শিক্ষানবিশকাল সম্পন্ন করেন। পরবর্তীতে বার কাউন্সিলের ৮ম অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশিপ অর্জন করেন।

তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৩ নং লেলাং ইউনিয়ন-এর গোপালঘাটা এলাকার বাসিন্দা মুহাম্মদ ইদ্রিসের একমাত্র পুত্র।
২০১৬ সালে গোপালঘাটা নূর-উল-উলুম গাউসিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১৮ সালে নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

এই অর্জনের জন্য তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং তার মা-বাবা, শিক্ষকমণ্ডলী, সিনিয়র আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।