ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিআইডির প্রধান হলেন রামগড়ের কৃতি সন্তান মোসলেহ উদ্দিন আহমেদ

admin
মার্চ ১৭, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার কৃতি সন্তান মোসলেহ উদ্দিন আহমেদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশ পুলিশ–এর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

১৬ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) পদমর্যাদার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)–এর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নতুন দায়িত্বে তিনি অপরাধ তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।