ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে রাতে হালদা নদী থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নদীর তীর : প্রশাসনের নীরবতা, স্থানীয় মানুষের ক্ষোভ

admin
মার্চ ১৮, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় রাতের বেলায় ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর তীর ভাঙন ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূজপুর, মির্জারহাট, কোটবাড়িয়া, সিকদারপাড়া, হালদার পাড়া ও নাজিরখীল হালদার পাড়া এলাকায় নদীতে ড্রেজার মেশিন ও পাইপ বসিয়ে নিয়মিতভাবে বালু তোলা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মূলত রাতের বেলায় ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করা হয়।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন অবগত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিন রাতেই ড্রেজারের শব্দে ঘুমানো যায় না। নদী থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, এতে তীর ভেঙে যাওয়ার ভয় আছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

আরেক বাসিন্দা বলেন, “আমাদের এলাকার সড়ক নদীর খুব কাছাকাছি। এভাবে বালু তুলতে থাকলে সড়কও ভেঙে পড়তে পারে। আমরা খুব আতঙ্কে আছি।”

বিশেষজ্ঞদের মতে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, তীরভাঙন বাড়ে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এতে স্থানীয় অবকাঠামোও হুমকির মুখে পড়ে।

এদিকে দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।