ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে ভিড় বাড়লেও ভোগান্তি কম

admin
মার্চ ১৮, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

ঈদকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। বুধবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে যাত্রী ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা থেকে আসা মোটরসাইকেল চালক আনিসুর রহমান জানান, সহজেই ফেরি পার হতে পেরেছেন এবং তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। অপর যাত্রী আলেয়া বেগম বলেন, ভাড়া কিছুটা বেশি নিলেও যাত্রাপথে ভোগান্তি নেই বললেই চলে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে।

এদিকে ঘাট এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, ফলে যাত্রীরা নিরাপদে গন্তব্যে যেতে পারছেন।