ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেল বাহী ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত

admin
মার্চ ১৯, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৮.০৩.২০২৬
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামে ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে তার ছেলে লাভলু।

বুধবার সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ফুলঝুরি বেগম ছেলে লাভলুকে নিয়ে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।

পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এতে ঘটনাস্থলেই ফুলঝুরি খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে লাভলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।

এদিকে, মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।