ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুর বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যু

admin
মার্চ ১৯, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ভূজপুর ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনহাজ (২২) নামে এক যুবকের মৃ’ত্যু।

১৮ মার্চ বুধবার রাত ১১টার দিকে পশ্চিম ভূজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ পশ্চিম ভুজপুর গণি মেম্বারের স্কুলের পূর্ব পাশে মোঃ শহীদ সি এন জির ড্রাইভারের ছেলে।

জানা যায়, ঘরের পানির মোটর মেরামত করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।