ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ভোরে ঘুমন্ত অবস্থায় ঘরে ঢুকে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ৪ জন আহত 

admin
মার্চ ১৯, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:

খুলনায় ঘরের ভেতরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (ভোর) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর এলাকায় এ গুলিবর্ষণ এর ঘটনা ঘটে।
আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল পূর্বে একটি মাদক মামলায় কারাগারে গেলে সেখানে ইমরান নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে সেই পরিচয়ের সূত্রে ইমরানের পরিবারের সঙ্গে তাদের পারিবারিক একটি সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং ইমরান পুনরায় জেল হাজতে গেলে রাশিদুল তাকে বিয়ে করেন।
এই ঘটনার জেরে ইমরান ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বলে স্থানীয়রা ধারণা করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে সশস্ত্র দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে গুলি চালায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত দুই নারীর শরীরে গুলি বিদ্ধ হয়ে থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লবণচড়া থানা পুলিশ।