ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী পেল দুস্থ ও অসহায় পরিবার 

admin
মার্চ ১৯, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ওসমান গনি 
বান্দরবানে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ঈদ সামগ্রী পেল দুস্থ ও অসহায় পরিবার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেনা রিজিয়নের সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড এর প্রশিক্ষণ মাঠে বান্দরবানের শতাধিক অসহায় ও দুস্থ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে পোলাউ চাল, মুরগির মাংস, সেমাই, গুড়া দুধ, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ ও আলু অসহায় পরিবারকে বিভিন্ন খাদ্যশস্য বিতরণ করা হয়।
এসময় বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান উপস্থিত থেকে জেলা সদরের বিভিন্ন পাড়া থেকে আগত দুস্থ ও অসহায়দের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেন। বান্দরবানবাসীর সেবার জন্য বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম সর্বদা চলমান থাকবে বলে জানান বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান।

ওসমান গনি
বান্দরবান প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬ইং