সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৯.০৩.২০২৬
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈমান ইনিশিয়েটিভ ফাউন্ডেশন’। বুধবার বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় সংগঠনের পক্ষ থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈমান ইনিশিয়েটিভের কার্যনির্বাহী সদস্য এসএম রাজিব হাসান দিপু নিজে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ঈমান ইনিশিয়েটিভের পক্ষ থেকে ৩৫টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের উপহার পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে ওঠে, সেটিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও ঈমান ইনিশিয়েটিভ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

