মোঃ আবদুল আউয়াল সরকার,
কুমিল্লা থেকে:
কুমিল্লার গোমতী নদীর পাড়ে প্রাকৃতিক পরিবেশে সাধারণ মানুষ ও তরুণদের সাথে ইফতার করা বর্তমানে একটি জনপ্রিয় ও মানবিক মিলনমেলায় পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬ খ্রিঃ) বিকেলে এই আয়োজন দেখে পথচারী ও স্থানীয়রা প্রশংসা করেন।
অপরদিকে প্রকৃতির এমন পরিবেশে খোলা আকাশের নিচে ইফতার করতে পেরে সন্তোষ প্রকাশ করেন কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার।
এসময় হসপিটালের পরিচালক,কর্মকর্তা,কর্মচারিসহ বিশ্বের সকলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাহবুব সরকার সুমন,মোঃ সাইফুল ইসলাম, মোঃ ওমর ফারুক, মোঃ মাসুদ রানা,শামিম,মোঃ আবদুল্লাহ আল মামুন,বিজয়সহ অনেকে।

