ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জেডসিএফ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
মার্চ ২০, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
২০.০৩.২০২৬
ঝিনাইদহ কোটচাঁদপুরে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ ই (উনিশ) মার্চ, বৃহস্পতিবার ২৯ (ঊনত্রিশ ) রমজান শহরের সবুর খাঁন এস্টেট পোস্ট অফিস পূর্বপাড়া মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম আমিরুজ্জামান খান শিমুল। জিয়া সাইবার ফোর্স কোটচাঁদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক।ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুবকর বিশ্বাস।জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি মোঃ সবুর খাঁন।সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ মিয়া)।থানা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী।পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল।পৌর কমিশনার ফারুক হোসেন খোকন।
প্রধান অতিথির বক্তব্যে কে এম আমিরুজ্জামান খান শিমুল পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “রমজান আমাদের ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” বক্তব্য শেষে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করেন। একইসাথে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় মোনাজাত করা হয়। উক্ত ইফতার মাহফিলে জিয়া সাইবার ফোর্সের কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।