ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে দ্বিতীয় বৃহৎ ঈদ জামাতের এলাকা পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

admin
মার্চ ২০, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:
এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে দিনাজপুরে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ শেষে দিনাজপুরের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাতের স্থান সুইহারি ঈদগাহ মাঠ পরিদর্শন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
পরিদর্শনকালে তিনি ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন এবং ভবিষ্যতে এই ঈদগাহ মাঠ সংস্কারের জন্য সরকারি অর্থ বরাদ্দের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মামুনুর রশিদ, সহ-সভাপতি ফিরোজ খান, ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো সাদিব গোলাম বিন নাসের, দিনাজপুর সরকারি কলেজের ছাত্রনেতা মোঃ দুর্জয়, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান দুলালসহ অন্যান্য