নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে মুহাম্মদ #আলী মর্তুজা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মর্তুজা ওই ইউনিয়নের বদলকার বাড়ির বাসিন্দা আলী আকবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘরের ভেতরে একটি বিমের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
লাইভ চলাকালীন তার এমন ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার সেকেন্ড #অফিসার মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণসহ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

