ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল ঈদুল ফিতর

admin
মার্চ ২১, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল ঈদুল ফিতর।
(২১ মার্চ ‘২৬) শনিবার ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের উদ্দ্যেগে আনজুমানে বারিয়া মুনিরীয়া ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটির সর্বিক ব্যবস্হাপনায় পবিত্র ঈদুল ফিতরের নামায সকাল সাড়ে আটটায় বায়তুল মুনির জামেমসজিদে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রহনুমায়ে শরিয়ত ওয়াত তরিক হাদিয়ে দ্বীনোমিল্লাত হযরত আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মাঃজিঃআঃ) দরবারের মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী, বারিয়া শফিকুল ওলমা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল আলম মুনিরী,আনজুমানের সকল কর্মকর্তা, যুব কমিটির সকল কর্মকর্তা, সিলেট বড়লেখা জেলা সিনিয়র জুড়িশীয়াল জজ মোঃ জিয়াউল হক, কক্সবাজার শরনার্থী শিবিরের কর্মকর্তা মোঃ আরফাতুল আলম,ওলমা পরিষদের সকল কর্মকর্তা ও বারিয়া শফিকুল মুনির ছাত্র পরিষদের কর্মকর্তা বিভিন্ন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগতবর্গ। নামাযের ঈমামতি করেন চট্টগ্রাম ছোবহানীয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার মোহাদ্দেস ও বায়তুল মুনির জামেমসজিদ খতিব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন। নামাযের শেষে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রহনুমায়ে শরিয়ত ওয়াত তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত হযরত আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মাঃজিঃআঃ)