মোঃ জাবেদ আহমেদ জীবন ব্রাহ্মণবাড়ীয়া
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের মতো এবারও উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় এতে মুসল্লিরা সমবেত হয়ে নামাজ আদায় করেন।
জানা যায়, ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় কোথাও সকাল নয় টায় শুরু হয়।
নামাজ শেষে বিশেষ খুতবা প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এর পর কবরস্থানে গিয়ে কবর বাসীর আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়। তবে কোনাঘাট ও নবীনগর সদরে যানযটের সৃষ্টি হলেও কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি।

