ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আবারো ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত

admin
মার্চ ২৩, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের চামারদিঘি মোড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে রিকশাচালকসহ ৩ জন আহত হয়েছেন।
২২ মার্চ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃন্দাবনহাট থেকে একটি অটোরিকশা সড়কে ওঠার সময় উত্তর দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল রিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক মো. হাবিব গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
একইসঙ্গে মোটরসাইকেলে থাকা আরোহীরাও ছিটকে পড়ে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে রিকশাচালক হাবিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।