নিজস্ব প্রতিবেদক:
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল হক নুরু ইন্তেকাল করেছেন।
রোববার (২২ মার্চ) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।প্রিন্সিপাল আব্দুল হক নুরু মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। মরহুম প্রিন্সিপাল সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

