ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসীদের গুলিতে পঙ্গুত্বের পথে ব্যবসায়ী হাফেজ রমজান: চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন

admin
মার্চ ২৩, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর গ্রামের এক সময়ের সফল ব্যবসায়ী ও বিনয়ী মানুষ হাফেজ রমজান আজ হাসপাতালের শয্যায় যন্ত্রণায় ছটফট করছেন। চার মাস আগে এক নৃশংস হামলায় তার স্বাভাবিক জীবন থমকে গেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই মানুষটি তার পায়ের উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ঘটনার প্রেক্ষাপট বিগত চার মাস আগে ভূজপুর রাবার ড্রাম এলাকার আছিয়া চা বাগান গেইট সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন হাফেজ রমজান। সেই সময় একদল ছিনতাই কারি তার সর্বস্ব ছিনিয়ে নিয়ে পায়ে গুলি করে হাড় ও মাংসপেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
বর্তমান অবস্থা ও আর্থিক সংকট হামলার পর থেকে দীর্ঘ সময় ধরে তিনি হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। চিকিৎসকরা জানিয়েছেন, পা সচল করতে জরুরি ভিত্তিতে বড় ধরনের অপারেশন ও দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসলেও, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে বর্তমানে তার পরিবার নিঃস্ব প্রায়। অর্থাভাবে থমকে গেছে তার পরবর্তী অপারেশন ও ওষুধের সংস্থান।
পরিবারের আকুতি হাফেজ রমজানের একটি ছোট ছেলে সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এই অবস্থায় শিশুটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। রমজানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাবাসী ও প্রবাসীরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে হয়তো তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এবং নিজের পায়ে দাঁড়াতে পারবেন।
“মানুষ মানুষের জন্য” এই নীতিতে উদ্বুদ্ধ হয়ে একজন নিরাপরাধ ব্যবসায়ীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

সাহায্য পাঠানোর ঠিকানা: যদি কোনো হৃদয়বান ব্যক্তি হাফেজ রমজানের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করতে চান, তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ বা সাহায্য পাঠাতে পারেন:
বিকাশ (পার্সোনাল): 01629-485394 (হাফেজ রমজান)।

আপনার সামান্য অনুদান হয়তো একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে এবং একটি শিশুকে তার বাবার ছায়া ফিরিয়ে দিতে পারে।