ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ১নং বাগান বাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে আসার পথে এক দম্পতি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই দম্পতি ফেনী জেলার ছাগলনাইয়া এলাকা থেকে এখানে আসছিলেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ মার্চ রবিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের সময় তারা মোহাম্মদপুর গ্রামে আসার পথে নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তির পিতার নাম মোঃ শাহ আলম। দুপুর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।
যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত দম্পতির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৬২৫-২৯৪১৮০

