নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার আলমগীরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং ৩ নং নারায়ণহাট ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের চৌধুরী।
সাম্প্রতিক এক সৌজন্য সাক্ষাতে তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উভয়েই এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি এবং জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখছেন।
স্থানীয়রা মনে করছেন, জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

