ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার
বাগানবাজারের যুব সমাজকে নিয়ে সমাজকর্মী আক্ষেপ!
দুঃখজনক হলেও সত্যি, সারা দেশের ন্যায় বাগানবাজারেও মাদক উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে, সমাজে নানা রকম অপরাধ দেখা যাচ্ছে।
এই যুবসমাজকে যদি আমরা রক্ষা করতে না পারি কিংবা মাদকের এই ভয়াল থাবা থেকে যদি তাদের উদ্ধার করতে না পারি, তাহলে ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। সেই সঙ্গে সমাজে অপরাধ, চুরি ও ছিনতাই ব্যাপকভাবে বাড়বে।
২৪ পরবর্তী সময়ে এর মাত্রা অনেক গুণ বেড়েছে এবং যারা মাদকের সঙ্গে যুক্ত, তাদের সংখ্যাও বহু গুণে বৃদ্ধি পেয়েছে। অনেকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। যারা এগুলোর সঙ্গে যুক্ত, তারা স্বাভাবিকভাবেই দলের ছত্রছায়ায় এগুলো করছে কিংবা কারো নাম ব্যবহার করে অথবা কারো সেল্টার নিয়ে এগুলো করছে। ব্যাপারটা অনেকটা ওপেন সিক্রেট বলতে পারেন। কারা কারা জড়িত, বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই জানে—বিশেষ করে যারা নেতা আছেন, তারা তো জানেনই।
যেহেতু ব্যাপারটি প্রায় ওপেন সিক্রেট এবং এখানে কয়েকটি সিন্ডিকেট আছে, তাহলে প্রশাসন আন্তরিকভাবে চাইলে অবশ্যই এটি নির্মূল করা সম্ভব। প্রশাসনের পাশাপাশি বিএনপি’র নেতৃবৃন্দ, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক ও সৎ, তারা চাইলেও এটি নির্মূল করা সম্ভব। এখনো সময় আছে—দ্রুত পদক্ষেপ নিন।
প্রশাসন এবং বিএনপি’র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।

