মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দী ইউনিয়ন বালুয়াকান্দী গ্রামে ভাড়া বাড়িতে গৃহবধূর মৃত দেহ উদ্ধার জনমনে ক্ষোভ হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে জল্পনা পরিবার পরিজনের মাঝে শোকের ছায়া।
মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামে ভাড়া বাড়িতে মিম ( ২৪ ) নামে এক গৃহবধূর মৃত দেহ উদ্ধার। মিমের স্বামীর নাম কিবরিয়া বলে জানা যায় এবং মিমের পিতা মোক্তার খন্দকার গ্রাম ভাটের চর,ইউনিয়ন টেঙ্গারচর থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ। ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার ভাড়া বাসায় তার মরদেহ উদ্ধার করা হয়। পশ্চিম বালুয়াকান্দী গ্রামের অভিজাত বিলাসবহুল একটি বহুতল পাঁচ তলা ভবনের ভাড়াটিয়া হিসেবে ১১ মাস যাবত বসবাস করত। আরিফ হোসেন প্রধান ভবন পিতা হাজী খালেক প্রধানের ভাড়াটিয়া। ভবনের কক্ষে গলায় ফাঁসী অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা যায় স্থানীয়দের মতে। খবর পেয়ে গজারিয়া পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যায় তবে কাউকে আটক করেনি পুলিশ। কি কারণে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা এখনো পরিষ্কার নয়। পুলিশ তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেড়িয়ে আসবে বলে মনে করেন স্থানীয়রা। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান সাহেবের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে ঘটনা শিকার করেন এবং তিনি আরও বলে মৃত মিমের স্বামী কিবরিয়া সহ অন্যান্য আত্মীয়-স্বজন প্রতিবেশীরা এসম সময় উপস্থিত ছিলেন। লাশ ময়নাতদন্তের শেষে সঠিক তথ্যের বিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্ত গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

