ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ির সুয়াবিলের সমাজকর্মী এনামুল হক না ফেরার দেশে বিভিন্ন মহলের শোক

admin
মার্চ ২৫, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভা ৩নং ওয়ার্ড পশ্চিম সুয়াবিল গ্রামের দায়েম উল্লাহ চৌধুরী বাড়ির নিবাসী, সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, হক ফুডস্ প্রোডাক্টের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজকর্মী মুহাম্মদ এনামুল হক (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২৪’মার্চ মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই এলাকার মরহুম মুহাম্মদ সিরাজুল হকের দ্বিতীয় সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের প্রথম জানাজা নামাজ ২৫ মার্চ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে নগরের গৃহায়ন জামে মসজিদ, শান্তিধারা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা দুপুর ২টায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ সুয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দায়েম উল্লাহ চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন। পরিবার ও স্বজনরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।