ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন মরহুম মরজত আলী মাস্টারের ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ

admin
মার্চ ২৬, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মরজত আলী মাষ্টার সাহেবের ২৬ তম মৃত্যু বার্ষিকী আজ। তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজে অধ্যায়নরত অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করেন। পরবর্তীতে ছাত্র জীবন শেষ করে শিক্ষকতা কে পেশা হিসাবে গ্রহন করেন। ১৯৭০ সালে তিনি হোসেনপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দলের সভাপতি হিসাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর হইতে যতদিন জীবিত ছিলেন তত দিন হোসেনপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্টে বঙ্গবন্ধু মৃত্যুর পর দীর্ঘ ১ বৎসর ৬ মাস কারাবরন করেন। জেল থেকে মুক্তি পেয়ে তিনি পুনরায় দেশ ও দলকে সুসংগঠিত করার জন্য কাজে আত্ম নিয়োগ করেন। দলকে ভালবাসার জন্য তিনি তাহার পেশাগত দায়িত্ব হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তিনি পেশা থেকে রাজনীতিকে বেশী ভালবাসতেন। যেহেতু তিনি দলকে এবং দেশকে বেশী ভালোবাসতেন সেজন্য ২৬ শে মার্চ ২০০০ সালে স্বাধীনতা দিবসের জাতীয় প্রোগ্রামে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশস্ত নসীব করেন। আমীন!