ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ভাতিজার করা বাজে মন্তব্যের জেরে পিটিয়ে হত্যা করা হলো কৃষক দল নেতা চাচা কে

admin
মার্চ ২৬, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
২৬.০৩.২০২৬
ফেসবুকে ভাতিজার করা বাজে মন্তব্যে জেরে পিটিয়ে মারা হলো কৃষক দল নেতা চাচা আবুল কাশেমকে।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় কুল্লাগাছা ভাতুরিয়া গ্রামের ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ওই গ্রামের নিহত মৃত্যু আব্দুল নতিবের ছেলে। তিনি কাপাসাটিয়া ইউনিয়নের কৃষকদের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানাই, বুধবার সকালে স্থানীয় জামাত নেতা প্রবাসী মোতালেব হোসেনের সন্তান হলে তিনি সদ্য জাতের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন। সেখানে যুবদল নেতা সাইদুর রহমান বিটু ‘আলহামদুলিল্লাহ ‘বলে কমেন্ট’স করেন। সেই কমেন্টসে নিহত আবুল কাশেমের ভাতিজা লিমন বাজে মন্তব্য করে রিপ্লাই দেন।
এই নিয়ে সন্ধ্যায় গ্রামের একটা চায়ের দোকানে যুবদল নেতা বিটুর পক্ষে লোকজনের সঙ্গে আবুল কাশেমদের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল কাশেম রে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদয়ের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন। তিনি জানান, নিহত আবুল কাশেমের মরদহ হাসপাতালের মর্গে রাখা আছে। ওই এলাকায় পুনরায় সহিংসতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান।