ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুর সুয়াবিলে স্বর্ণালংকারসহ ব্যাগ নিখোঁজ, থানায় অভিযোগ

admin
মার্চ ২৭, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার পথে এক গৃহবধূর ব্যাগ হারানোর ঘটনা ঘটেছে। ২৬ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, শোভনছড়ি ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ রাশেদুল আলম তার স্ত্রী রেশমি আক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে চুরখাঁহাট থেকে শোভনছড়ি যাচ্ছিলেন। এ সময় তার স্ত্রীর কাঁধে থাকা একটি ব্যাগ অসাবধানতাবশত সড়কে পড়ে যায়।

হারানো ব্যাগে একটি Redmi Note 8 মোবাইল ফোন এবং আনুমানিক দেড় ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস ছিল। ব্যাগে থাকা মোবাইল নম্বরে (০১৬০৯৫০৪৪৩৯) যোগাযোগের চেষ্টা করা হলে অজ্ঞাতনামা ব্যক্তি ফোনটি বন্ধ করে দেয়।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করেও ব্যাগটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।