ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩৫দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

admin
মার্চ ২৭, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাচান আল মামুন , দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । আগুন লাগার পরপরই পুরো বাজার এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং দ্রুত একের পর এক দোকানে আগুন ছড়িয়ে যায়। স্থানীয় লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, রাত ৩টা ৫ মিনিটে খবর পেয়ে দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি সদর থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। বাজারের অধিকাংশ দোকান কাপড়ের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ৭ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ রিয়াজের নেতৃত্বে বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। দুপুরে আরও একটি টিম ঘটনাস্থলে গিয়ে সহায়তার আশ্বাস প্রদান করে।
পরিদর্শনকালে সুবেদার মেজর কামরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বর্তমানে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।