নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা মাইজভান্ড দরবার শরীফের
আগামী ২২ চৈত্র, ৫ এপ্রিল হযরত শাহসুফী মাওলানা গোলামুর রহমান মাইজভান্ডারী (প্রকাশ বাবা ভান্ডারী) (ক:) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এক পূর্বপ্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ রাতে মাইজভান্ডার গাউছিয়া রহমান মঞ্জিলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্ত সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সভায় কামাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন, আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ. ফ. ম. জামাল উদ্দিন (মাঃ ভাঃ), নোয়াখালী আইন কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী, ইয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম. এ. ইয়াকুব আলী (মাঃ ভাঃ), অ্যাডভোকেট খালেদ মোঃ সাইফ উদ্দিন শমরুল, প্রফেসর ড. মোজাহেরুল আলম মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট হোসেন শহিদ মুজিব আলম বাপ্পি, ওরশ পরিচালনা কমিটির সদস্য শহিদ জাফর জলাল (মাঃ ভাঃ) ও মোঃ নুরীন শরীফ।
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পবিত্র ওরশ শরীফকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ, আইন-শৃঙ্খলা জোরদার, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

